কিশোরগঞ্জের পাকুন্দিয়া মা সমাবেশ অবসর প্রাপ্ত শিক্ষকগণের বিদায় ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৭২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কালিয়াচাপড়া চিনিরকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার সাদেক আকন্দ, ইসলাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিম শাহ, সহকারী শিক্ষক হোসনে আরা, বিদায়ী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, লক্ষী রানী রায়।