সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিনের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় তার বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল হয়। আজ (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদরাসার সামনে পাকা সড়কের ওপর এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে বক্তব্য দেন-মো.আবু সাঈদ, জায়েদ মিয়া, জাকির হোসেন, জাহাঙ্গীর মিয়া ও পলাশ।

সমাবেশে বক্তারা বলেন, একজন চরিত্রহীন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারেনা। যার মধ্যে কোনো আদর্শ নেই, তার কাছে থেকে কোন শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারেনা। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।

ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিক্ষিকার স্বামী চন্দন দত্ত বলেন, আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। সমাজে আমাদের মানহানি ঘটিয়েছে। এতে চরমভাবে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মো.জালাল উদ্দিন একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একবার আপত্তিকর অবস্থায় তাদের আটকও করে এলাকাবাসী। গত সোমবার প্রধান শিক্ষক নিজ নামীয় ফেসবুক স্টোরিতে শিক্ষিকার একটি আপত্তিকর ছবি আপলোড করে। যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com