শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
নিকলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না, দুর্নীতি করে যারা দেশও জাতির শক্রু তারা এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নিকলীতে আন্তর্জাাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সকালে এ উপলক্ষে নিকলী উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বর গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন অতিথিরা।

পরে উপজেলা হলরুমে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ’মি) প্রীতিলতা বম্মর্ণে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভ’ইয়া জনি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু বাক্কার ছিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, মৎস্য কর্মকর্ত ইসমাইল হোসেন প্রমূখ।

এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সাংবাদিক ও বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com