আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে উপজেলা প্রসাশন ও নিকলী মহিলা বিষয়ক অধিদপ্তর গত (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে নিকলী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে নিকলী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী; কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের রাজিকা আক্তার ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী; কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের সিনথিয়া ৩. সফল জননী নারী; কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের মোছাঃ আলেয়া ইব্রাহিম ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী; নিকলী সদর ইউনিয়নের কুমাড়ছাড়া গ্রামের রিমা আক্তার ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা ইউনিয়নের মার্জিয়া আক্তার।
অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু বাক্কার ছিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে পাঁচ জয়িতা স্বাগত বক্তব্য রাখেন । পরে জয়িতাদের ক্রেস্ট প্রদান ও সনদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।