বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পরিবারের সামনে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাইকে হত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে
পরিবারের সামনে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাইকে হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সপরিবারে তাহেরি হুজুরের ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সামনে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করলে, বখাটেদের হামলায় আলম মিয়া (২৩) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার কুলিয়ারচর থানায় শনিবার সকালে আলমের বড় বোন জামাই মোঃ সুজন মিয়া বাদি হয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ রকি (২১) পিতাঃ কামাল হোসেল ও শাওন (২০) পিতাঃ আগুর মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ৩/৪ জনতে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

নিহত আলম মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। সে কটিয়াদি ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিহত আলম, মা-বাবা ও দুই বোনসহ তার পরিবার উত্তর লক্ষ্মীপুর সিদ্দির মোড়ে অনুষ্ঠিত আলোচিত বক্তা তাহরী হুজুরের ওয়াজ শুনতে যায়। ওয়াজ শেষে তারা বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর পূর্ব পাড়া জৈনক আসাদ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আসলে আলমের ছোট বোন চুমকিকে উদ্দেশ্য করে কয়েকজন বখাটে ইভটিজিং ও অশালীন ইঙ্গিত করে। ততক্ষণাৎ বড় ভাই আলম শক্ত হাতে ঘটনার প্রতিবাদ করলে, বখাটেরা আলমের উপর চড়াও হয়। একপর্যায়ে বখাটেরা আলমের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে, আলম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং বখাটেরা পালিয়ে যায়।

এসময় গুরুতর আহত আলমকে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হসপিটালে নিলে সিটিসস্ক্যান শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য আলমকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। পরবর্তী সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলমের মৃত্যু হয়।

আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এলাকাবাসী ততক্ষণাৎ বখাটদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে আগরপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনায় কুলিয়ারচর থানার একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত আছে। শীঘ্রই যেকোনো মূল্যে আসামীদের গ্রেফতার করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com