ডিজিটাল বাংলাদেশের সেবা এখন গ্রাম-গঞ্জসহ দেশের সবখানে পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশের এই সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন-২০০৮ সালের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছিলেন। তখন সবাই বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ কি। কিন্তু প্রধানমন্ত্রী তা প্রমাণ করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ কি। করোনাকালীন সময় আমরা ঘরে বসেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এমনকি বিদেশেও আমরা এর কার্যক্রম পরিচালনা করেছি। এর ফলে আমরা সহজেই করোনাকে মোকাবেলা করতে পেরেছি। তাই মন্ত্রী নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ অপব্যাবহার না করে সঠিক ব্যবহার করার আহবান জানান।
এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফসহ বিভিন্ন সরবকারি দপ্তরের কর্মকর্তারি উপস্থিত ছিলেন।