বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভুটানকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
ভুটানকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৩ ডিসেম্বর) ভূটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভুটান।

হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে বিশাল জয়ে জোড়া গোলের দেখা পান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার পা থেকে।

ম্যাচের শুরুতেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের করা ভুল থেকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল পান তিনি। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিপা। মারিয়া মান্ডার পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তহুরা।

বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার দুর্দান্ত শট রক্ষা করতে পারেননি ভুটানের গোলরক্ষক। ৬৮তম মিনিটে দলের স্কোরলাইন ৫-০ করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের শটে সহজেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে ডি-বক্সের জটলায় বল পেয়ে ভুটানের জালে বল ভেড়ান মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com