শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইউনিভার্সিটিতে ৪ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঈশা খাঁ ইউনিভার্সিটিতে ৪ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ৪দিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হবে। ১৪ ডিসেম্বের থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪ দিন ব্যপী চলবে এই প্রদর্শনী।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইন অনুষদের ডীন মোঃ রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা, প্রভাাষক রাকিবুল হাসান, আইন বিভাগের প্রভাষক মোঃ ফয়জুল করিম, সহকারী কর্মকর্তা মওদুদ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের জীবনীর উপর তাৎপর্যমূলক বক্তব্য তুলে ধরেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com