সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নে মধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
.
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছা: সোনিয়া আক্তার খুকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মাছুমা আক্তার, বিদ্যালয় প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সায়েম উদ্দিন, কিশোরগঞ্জ উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আব্দুল হেলিম ও ৫নং ওয়ার্ড এর নব নির্বাচিত ইউপি সদস্য মো: আব্দুর রহিম’সহ প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের এসএমসি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সীমিত সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।
.
আলোচনা সভায় অতিথিবৃন্দ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার, আলবদরদের সহযোগীতায় পাক হানাদার বাহিনী যে নির্মম হত্যাকান্ড চালিয়েছিল সে বিষয়ে আলোচনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
.
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান।