নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৪ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল এর প্রধান শিক্ষক গাউছুল আযম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।