পাকুন্দিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন। এর আগে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল আকন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক শাহ কামাল প্রমুখ।