কিশোরগঞ্জ সদরের নান্দলা বাজার এলাকা হতে ৫০ কেজি গা্জাঁ, চারটি মোবাইল এবং একটি প্রাইভেট কার‘সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে কিশোরগঞ্জ সদরের নান্দলা বাজার এলাকা হতে মোঃ ছিফত আলী (৪০), পিতাঃ মৃত সায়েদ আলী, সাং-উত্তর বেজুড়া, ইউনিয়ন-জগদীশপুর, আঃ রহিম (৩৫), পিতা-মুস্ত মিয়া, সাং চৈতন্যপুর, ইউনিয়ন-চৌমুহনী ও মোঃ আলম খান (৩২) (ড্রাইভার), পিতা-রইচ আলী, সাং-দক্ষিণ বেজুড়া, ইউনিয়ন-জগদীশপুর, সর্ব থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জদ্বয়কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৫০ কেজি গা্জাঁ, চারটি মোবাইল এবং একটি প্রাইভেট কার‘সহ গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয়ের সাতে জড়িত ছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।