রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

বাইশগজে দারুণ সময় কাটছে পাকিস্তানের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই উড়ছে বাবর আজম বাহিনী। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও ধরাশায়ী করল তারা। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাট করে পাকিস্তান করে ১৭২ রান। জবাবে উইন্ডিজরা থেমেছে ১৬৩ রানে। অর্থাৎ ৯ রানের ব্যবধানে হার সফরকারীদের।

তবে দল জয় পেলেও রানখরায় পাক অধিনায়ক বাবর আজম। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকলেও গত বাংলাদেশ সিরিজ থেকেই যেন ছন্দহীন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতেও ৭ বলে মাত্র ৭ রান করেছেন। যদিও এদিন রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। শুরুতে তাকে হারানোর পর দলীয় ৩৮ রানের মাথায় ফখর জামানকেও হারায় স্বাগতিকরা।

তবে বরাবরের মতো দলের হাল ধরেন রিজওয়ান ও হায়দার আলি। আগের দিন ফিফটি করতে পারলেও এদিন ৩০ বলে ৩৮ করে সাজঘরে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। শেষদিকে ইফতিখার ও শাদাব খানের ব্যাটে বড় সংগ্রহ পায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে স্বাগতিকরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরপর দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন ব্রেন্ডন ও নিকোলাস পুরান। এরপর শেষদিকে, ১৯ বলে শেফার্ডের ৩৫ রানের ইনিংসও দলকে জেতাতে পারেনি।

পাকিস্তানের পক্ষে শাহীন তিনটি এবং নওয়াজ, ওয়াসিম এবং রউফ দুটি করে উইকেট নেন।

এদিকে, এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়ল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়ল তারা।

এর আগে এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও ছিল পাকিস্তানেরই নাম। ২০১৮ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা। মিরপুরে বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল সেই রেকর্ডে ভাগ বসায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com