মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে আমনের বাম্পার ফলনে খুশি কৃষক 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে
তাড়াইলে আমনের বাম্পার ফলনে খুশি কৃষক 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আমনের বাম্পার ফলনে খুশি কৃষক। সরেজমিনে দেখা যায়, কাস্তের টানে কতক কৃষক ক্ষেতের সোনালি ধান কাটছেন, কেউ আটি বাঁধছেন। আবার কেউ কেউ মাঠ থেকে ধান নিয়ে বাড়ি যাচ্ছেন। যেন দম ফেলার ফুরসত নেই কৃষকদের। মাঠের পর মাঠ পাকা ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ। অন্যদিকে হাটগুলোতে নতুন ধানের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভালো দর পেয়ে খুশি ধানচাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছিল। সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে সাত হাজার চারশত ৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল।

কৃৃষকদের সাাথে কথা হলে তারা জানায়, এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বি-ধান ৭,২৮,২৯,৪৯,৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো ১২ জাতের ধান রোপন করেছিলেন। তারা আরো জানান, বাজারে যখন আমদানি বেশি হয়, ব্যবসায়ীরা তখন দাম কমিয়ে দেয়। ব্যবসায়ীরা যেন ভরা মৌসুমে সিন্ডিকেট করে দাম কমাতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন কৃষকরা।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, এবছর আমন মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে আগ্রহী হয়েছিলেন কৃষক। উপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি আমন ধান রোপন হওয়ায় ফলনও খুব ভালো হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে সোনালি হাসি। তিনি আরো বলেন, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সময় মতো তারা ধান ঘরে তুলতে পেরেছেন। কৃষকদের চাহিদা মতো ধান ধরে তুলতে পারায় তাদের মুখে হাঁসি ফুঠে উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com