রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ আছাদ মিয়া (৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার থানারঘাট চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া থানাধীন থানারঘাট চেকপোস্ট এলাকায় অভিযান চালায় পাকুন্দিয়া থানার একদল পুলিশ। এসময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে আছাদ মিয়া নামে এক যাত্রীর ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আছাদ মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com