শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী ২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

এসময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর অনিল চন্দ্র সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনিশ সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আল মুরসালিন সম্রাট, মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত, জহির রায়হান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক আনিসুজ্জামান, প্রমোশন ইনচার্জ মোঃ মহসিন উদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী কর্মকর্তা মওদুদ আহাম্মেদ প্রমুখ।

পরে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, প্রভাষক আলতাফ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জহির রায়হান, শিক্ষার্থী খন্দকার শাফায়েতুর রহমান, রওনক জাহান লাবন্য, মারজারিন হাসান জুঁই প্রমুখ। এছাড়া ইংরেজী বিভাগের প্রভাষক তহুরা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আলতাফ হোসেন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ৪দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com