সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় নিকলী উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়।
বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এর পর স্বাধীনতা যুদ্ধে অমর শহীদদের স্বরণে স্বৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় নিকলী জি সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলার পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জনি। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবু বাক্কার ছিদ্দিক, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনসুর আলী আরিফ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, কৃষি অফিসার বেলায়েত হোসেন, নিকলী পঃপঃ কর্মর্কার্তা খাঁন মোঃ জাহাঙ্গীর, সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির। উপস্থিত ছিলেন, সাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় নিকলী জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান হয়।
দিবসটি উদযাপনে হাসপাতাল উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়।
এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিকাল ৩টায় নিকলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা উপজেলা প্রশাসন একাদশ বনাম- বীর মুক্তিরযাদ্ধা একাদশ ও লালদল বনাম-সবুজ দলের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান (প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত) সংযুক্ত হয়ে শপথ করেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।