বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. জুম্মন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরদিন রোববার বিষয়টি জানা যায়।

মো. জুম্মন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ মডেল থানায় একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে গত ২২ অক্টোবর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

জেলা কারাগারের একাধিক সূত্র জানায়, শনিবার রাতে কারাগারে হাজতি মো. জুম্মন বুকে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে জুম্মন মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com