শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে নির্বাচনী সহিংসতার ভয়ে ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন ইউনিয়নবাসী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপের ইউপি ভোট চলছে

কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতার আশংকায় চরম আতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। হামলা-সংঘর্ষে ক্ষতিগ্রস্থতা এড়াতে আগে থেকেই ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল সরিয়ে দূরের আত্মীয়স্বজনদের বাড়িতে নিয়ে রাখছেন স্থানীয় বাসিন্দারা। সাদেকপুর, রসুলপুর, মেন্দিপুর, শেরবাজ ও মৌটুপি গ্রামের বাসিন্দারা নিজেদের ঘরের মালামাল নিজেরাই সরিয়ে নিতে দেখা গেছে। তবে মালামাল সরিয়ে নেওয়ার বিষয়ে ভীন্নমত প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা।

স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘীরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাফায়েত উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেনের কর্মীসমর্থকরা এলাকায় হামলা-সংঘর্ষের স্ব স্ব প্রস্তুতি নিচ্ছেন। বরাবরের মতো এবারো নির্বাচনী সংঘাতের আশংকা রয়েছে। তাই ক্ষতিগ্রস্থতা এড়াতে স্থানীয় সাধারন জনগণ নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন।

এবিষয়য়ে সরকার দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শাফায়েত উল্লাহ জানান, নির্বাচনকে ঘীরে প্রতিদ্বন্দী প্রার্থী ও তার কর্মী সমর্থকরা প্রথম থেকেই বিভিন্ন আতংক ছড়িয়ে আসছে। এরই ধারবাহিকতায় তারা এখন নিজেদের মালামাল সরিয়ে নিয়ে সাধারন ভোটারদের মাঝে নতুন আতংক ছড়াচ্ছে। এছাড়াও তিনি রসুলপুর গ্রামের সাধারন ভোটারদেরকে হুমকি-ধামকির অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন জানান, দলের প্রভাব খাটিয়ে নৌকার প্রার্থী ও তার কর্মীসমর্থকরা নির্বাচনের দিন কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এবং এতে কেউ বাধা দিলে তার উপর হামলা-সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় এলাকার সাধারন ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে।

এদিকে নির্বাচনকে ঘীরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে জানিয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, মালামাল সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি অবগত নন।

উল্লেখ্য আগামীকাল রবিবার (২৬ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com