মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুকে গণসংবর্ধনা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুকে গণসংবর্ধনা 

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব করায় কিশোরগঞ্জের তাড়াইলে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ বালুরমাঠে উপজেলা নাগরিক কমিটির আয়োজনে উপজেলার সর্বস্তরের জনগণ তাড়াইল-করিমগঞ্জ আসনের সাংসদ সদস্য, উন্নয়নের রূপকার ও গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

তাড়াইল উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ ও জাতীয় যুব সংহতির সাবেক উপজেলা সভাপতি শাহ আলম সিদ্দীকির সঞ্চালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খান ব্রাদাস গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক তোফায়েল কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভুঁইয়া, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নুর (এমপি) রাজনৈতিক সমন্বয়কারী, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।

এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল ফারুক উদ্দীন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবদুল হাই, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ অফিসার জয়নাল আবেদীন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এর সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসমত মোহাম্মদ তারিকসহ সদ্য নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমের কর্মীবৃন্দ। গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব ফরিদ উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com