শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) যশোদলের ওয়াপদা গেইট সংলগ্নে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী মো: শরীফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহম্মেদ, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, সেচ্ছাসেবক লীগ নেতা মো: মেরাজ উদ্দিন।

মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের সভাপতি মো: জহিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সোহাগ আহম্মেদ, সহ-সভাপতি মো: আকরামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রনি মীর, মো: আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মো: রবীন মিয়া, মো: আলামিন’সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সেচ্ছাসেবক লীগ নেতা মো: হুমায়ুন কবীর।

পরে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে, সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-০১ সদর আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন। তখন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে পুনরায় সংসদ-সদস্য নির্বাচিত হন।

২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের ৯ জুলাই তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এক মাস এক সপ্তাহ দপ্তরবিহীন মন্ত্রী থাকার পর ১৬ জুলাই প্রধানমন্ত্রী তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com