বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) যশোদলের ওয়াপদা গেইট সংলগ্নে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী মো: শরীফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহম্মেদ, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, সেচ্ছাসেবক লীগ নেতা মো: মেরাজ উদ্দিন।
মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদের সভাপতি মো: জহিরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সোহাগ আহম্মেদ, সহ-সভাপতি মো: আকরামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রনি মীর, মো: আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মো: রবীন মিয়া, মো: আলামিন’সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সেচ্ছাসেবক লীগ নেতা মো: হুমায়ুন কবীর।
পরে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে, সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-০১ সদর আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন। তখন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে পুনরায় সংসদ-সদস্য নির্বাচিত হন।
২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের ৯ জুলাই তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এক মাস এক সপ্তাহ দপ্তরবিহীন মন্ত্রী থাকার পর ১৬ জুলাই প্রধানমন্ত্রী তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।