শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা, এক সূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যে ভৈরবে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গ-বন্ধু হল রুমে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, জাইকার কর্মকর্তা দুর্গা রাণী সাহা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপি এ বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থেকে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন ধরনের আবিষ্কার প্রদর্শন করেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এ মেলা । মেলায় অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। এ সময় উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দশনামূলক পরামর্শ ও উপদেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com