বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ‘শুদ্ধাচার বিষয়ক অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে 'শুদ্ধাচার বিষয়ক অবহিতকরণ' শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘শুদ্ধাচার বিষয়ক অবহিতকরণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮, মতিঝিলস্থ স্বাধীনতা ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।কর্মকর্তা-কর্মচারিদের শুদ্ধাচার পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে। যার ফলশ্রুতিতে তাদের মাঝে কর্মস্পৃহা তৈরি করা গেছে। আইনের মধ্যে থেকেই কল্যাণ ট্রাস্ট এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বীর মুক্তিযোদ্ধাদের অধিকতর সেবা প্রদান করে যাচ্ছে। ট্রাস্টের দৃশ্যমান উন্নতিও ইতোমধ্যে সবাই লক্ষ্য করেছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া আলোচক হিসেবে ট্রাস্টের পরিচালক (অর্থ) ড. মোঃ আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।  ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল শুদ্ধাচার বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
প্রশিক্ষণে নৈতিকতা, জাতীয় শুদ্ধাচার কৌশল, শুদ্ধাচার কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com