বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

উল্লাপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথা’শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজ্ঞান মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি তানভীর ইমাম।
এ সময় শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত স্টলে আধুনিক বিশ্বে বিজ্ঞানের যথাযথ ব্যবহার ও প্রযুক্তি তুলে ধরেন। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও শিক্ষার্থী মুক্তি খাতুন। বিজ্ঞান মেলায় মোট ১৯ টি স্টল স্থান পায়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com