সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

৭০৮ ইউপি নির্বাচনের ভোট গণনা চলছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
৭০৮ ইউপি নির্বাচনের ভোট গণনা চলছে

পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও অনিয়ম, সংহিসতার মধ্য দিয়ে শেষ হলো। বর্তমানে চলছে ভোট গণনার কাজ।

বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮টায় শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ প্রার্থী রয়েছেন।

প্রার্থীতা প্রত্যাহার শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

এর আগে চার ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। ষষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে ইসি। এছাড়া ১০ ফেব্রুয়ারিও আটটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com