বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁর সাপাহারে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু

নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরুফে (সানাউল্লাহ) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সি মকবুল হোসেনের বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ীর হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু নিতে যায়। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানরা টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে।

এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com