রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ২১ প্রার্থী

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
৭০৮ ইউপি নির্বাচনের ভোট গণনা চলছে

আসন্ন ইউপি নির্বাচনে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন জানান, উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র  প্রত্যাহার করে নিয়েছেন।  তারা হলেন, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আ. হাকিম, জামাল হোসেন জজ মিয়া, মো. বিল্লাল হোসেন। নারান্দি ইউনিয়নের ৩জন। তারা হলেন, এইচ এ জাওয়াদ, মজিবুর রহমান (সোহাগ), ফজলুল হক। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের হুমায়ুন কবির, চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, হোসেন্দি ইউনিয়নের আ. হাই মাস্টার, সুখিয়া ইউনিয়নের নাজমুল হক বাচ্চু, মোস্তফা কামাল।

তিনি আরো বলেন, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী ১০জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত।  আগামীকাল শুক্রবার ১৪ জানুয়ারি প্রতিক বরাদ্ধ দেয়া হবে। এ ছাড়াও ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com