বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার মিলনমেলা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নওগাঁর ধামইরহাট সীমান্তে মহামারি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় কয়েক হাজার মানুষ স্বজনদের একনজর দেখার জন্য ভীড় করেন।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির মেইন পিলার নং-২৫৭ এর অভ্যন্তরে কাউটিপাড়া সংলগ্ন মাঠের কাঁটাতারের দুই পার্শ্বে উৎসবমূখর পরিবেশে দুই বাংলার মানুষ মিলনমেলায় অংশগ্রহণ করে।

মিলন মেলায় প্রতিবছরে ভারতের গেইট খুলে দিলে তারা বাংলাদেশের সীমানায় এসে বিভিন্ন পণ্য আদান-প্রদান করে থাকলেও এবারে মহামারি করোনা ভাইরাসের কারণে গেট খুলে দেয়া হয়নি। উৎসবমূখর পরিবেশে সকাল থেকে স্বজনেরা আসলেও দুপুরের পর মাত্র আধা ঘন্টার জন্য কাঁটাতারের দুই পার্শ্বে অবস্থানের মধ্য দিয়ে স্বজনেরা একনজর দেখা করতে পারেন। দুই বাংলার কয়েক হাজার মানুষের সমাগম দুইদিকে হলেও প্রিয়জনদের কাছে না পেয়ে অনেকেই বুকভরা কান্না নিয়ে আবার ফিরে গেছেন।

এবিষয়ে সাহাপার থেকে আসা বৃদ্ধা শেফালি বেওয়া জানান, আমার ছোট ছেলে তার স্ত্রী সন্তান নিয়ে তারা ভারতে বসবাস করেন। অনেক বছর পরে ছেলেকে দেখব বলে সকাল থেকে বসে আছি কিন্তু মনের আশা পূরণ হলো না। আমি আমার ছেলেকে একনজর দেখতেও পেলাম না।

এদিকে আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা সকাল থেকে সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে সর্তকর্তা প্রদান করেন। পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মাইকিং এর মাধ্যমে মিলনমেলায় উপস্থিত জনসাধারনদের সমাগম রক্ষার্থে চেষ্ঠা চালায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com