বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জের হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে আদালতের বিচারক মোঃ সায়েদুর রহমান খান এ রায় প্রদান করেন।

ঘোষিত রায়ে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডের সাজা প্রদান করা হয়েছে। এ সময় সাজাপ্রাপ্ত ৫ আসামী আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। সাজা প্রাপ্ত এক আসামী পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস প্রদান করেন বিচারক।

সাজা প্রাপ্ত আসামীরা হচ্ছেন বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। তন্মধ্যে আসামী বাচ্চু মিয়া জামিনে গিয়ে পলাতক হয়। আসামীরা সকলেই কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক জানান, গত ২০১৭ সনের ২৬ জুন দুপুরে আসামীরা দলবদ্ধভাবে কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা কৃষক দুলাল মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে ওইদিনই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামী করে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন ৯ জনকে আসামী করে ২০১৯ সনের ২২ মে অভিযোগপত্র প্রদান করেন। আসামী পক্ষে অ্যাডভোকেট এমএ রশীদ মামলা পরিচালনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com