বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

যানজট মুক্ত কুলিয়ারচরের দাবীতে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে
যানজট মুক্ত কুলিয়ারচরের দাবীতে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

যানজট মুক্ত কুলিয়ারচর ও দিনের বেলা বাজারের ভিতর ইট-বালির ট্রাক প্রবেশ বন্ধে কুলিয়ারচর বাজার ব্যবসায়ীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর একটায় কুলিয়ারচর বাজার মোড়ে “বাজার বাঁচাও, কুলিয়ারচর বাঁচাও” এবং “কার্যকরী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে যানজট মুক্ত কুলিয়ারচর চাই” দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

পরে মানববন্ধনটি বিক্ষোভমিছিল আকারে কুলিয়ারচর উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর পৌর মেয়র, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

ব্যবসায়ীরা বলেন, কুলিয়ারচর বাজারের ভিতরের রাস্তা দিয়ে প্রতিদিন ইট, বালি, পাথর, বহনকারী ঝুঁকিপূর্ণ পরিবহন ‘ইছার মাথা’ নামক ট্রাকের চলাচলের কারণে, দিনব্যাপি তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া এ-সব ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনাসহ, এ-সব ট্রাকে বহনকৃত বালিকণা বাতাসে উড়ে ও রাস্তায় পড়ে দোকানপাটসহ রাস্তাঘাট সয়লাব হয়ে থাকে । এতে পথচারীসহ ক্রেতা-বিক্রেতা ও দোকানধারগণ প্রতিনিয়ত ধুলোবালি জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, সর্বপুরি এ-সব পরিবহনের এহেন অত্যাচারে বাজার ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। এসব ট্রাকের কারণে কুলিয়ারচর বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাগণ দিন দিন বাজার বিমুখ হয়ে পড়ছে এবং বাজার ব্যবসায়ীগণ ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে আগামীতে কুলিয়ারচর বাজার ব্যবসা প্রাণ হারাবে। তাই কুলিয়ারচর বাজার বাঁচাতে, বাজার ব্যবসায়ীবৃন্দ নিরুপায় হয়ে এই মানববন্ধন আয়োজন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com