শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

মালয়েশিয়ার পর কেনিয়াকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার পর কেনিয়াকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমস ২০২২-এর বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারানোর পর এবার কেনিয়াকেও উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ১২ দশমিক ৪ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে ১২৫ রান করা বাংলাদেশ জয় পায় ৮০ রানে।

বুধবার সকালে কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন তারা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৫ রানের স্কোর পায় বাংলাদেশ।

সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। কেনিয়োর পক্ষে আবেল তিনটি উইকেট নেন। এছাড়া ওচিয়েং পান দুটি উইকেট।

১২৬ রানের লক্ষ্যে নেমে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় কানাডা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের টিকিট। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে বাংলাদেশ। আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com