বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁর বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার ৭

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার ৭

নওগাঁর বদলগাছীতে সাতজন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রীজ রোড কথিত জজ মার্কেট এর দোতলা হতে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ন পাহান এর ছেলে উপেন পাহান (২৮) ও রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেন এর ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং শেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিক এর ছেলে শ্যামল চন্দ্র প্রামানিক(৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানী স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারী) রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রীজ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। এসময় সেখানে জজ মার্কেট এর দোতলা হতে সাতটি সিপিইউ, আটটি হার্ড ডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি বিভিন্ন ক্যাবল এবং সাতটি কী-বোর্ড সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com