বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধতশত, প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছে গ্রামবাসী

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধতশত, প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছে গ্রামবাসী
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ইয়ামিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষ বাঁধে।নিহত ইয়ামিন (৩৪) শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে। এদিকে ইয়ামিন নিহত হওয়ার খবরে প্রতিপক্ষের লোকজন আসবাবপত্র নিয়ে দলবদ্ধভাবে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জের শাহজদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকার মিন্টু ও ককিল মোল্লা গ্রুপের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকালে বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে চলে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ইয়ামিনসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইয়ামিন। এদিকে ইয়ামিন মৃত্যুর খবরে লোকজন দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান  বলেন, দীর্ঘদিন ধরে বাঘাবাড়িতে এ দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। বুধবার তুচ্ছ ঘটনা নিয়েই দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে ইয়ামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com