বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নিকলী উপজেলা পরিষদের সীমানার প্রাচীর ভাঙ্গার অভিযোগে অফিসে ডেকে এনে এক ব্যক্তিকে শারীরিক ও মানসিক নির্যাতন

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে
নিকলী উপজেলা পরিষদের সীমানার প্রাচীর ভাঙ্গার অভিযোগে অফিসে ডেকে এনে এক ব্যক্তিকে শারীরিক ও মানসিক নির্যাতন

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন ভূমি অফিসে রাতে উপজেলা সীমানারপ্রাচীর ভাঙ্গার অভিযোগে এক ব্যাক্তিকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। হুমায়ুন কবীর চৌধুরী (৫৭) নামের ওই ব্যাক্তির বিরুদ্ধে নিকলী থানায় মামলাও করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমান। এতে হুমায়ুন চৌধুরীর বিরুদ্ধে নিকলী উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ভাঙা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলা নং ১২ তারিখ ২১-০১-২২।

গত বৃহস্পতিবার (২০জানুয়ারি) রাতে এ ঘটনার পর হুমায়ুন চৌধুরীকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে গাজীপুরের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৩৭ নম্বর শয্যায় তিনি চিকিৎসাধীন।

হুমায়ুন চৌধুরীর বাড়ি নিকলী সদরের পূর্বগ্রামে সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তহশিলদার মজিবুর রহমান বৃহস্পতিবার রাতে তাঁকে অফিসে ডেকে নেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই অফিসে যান। নিকলী উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ভাঙা অভিযোগ করেন, পরে হুমায়ুন চৌধুরীর একটি জায়গার জমাখারিজের বিষয়ে কথা বলার এক পর্যায়ে তিনি মোবাইল ফোনে দুজনের কথোপকথন রেকর্ড করছিলেন।

বিষয়টি আঁচ করতে পেরে তহশিলদার অফিসের কর্মচারীদের ডেকে দরজা আটকে দেন। এর পরই তহশিলদারসহ কয়েকজন স্টাফ মিলে তাঁকে কিল-ঘুষি মারেন। এবং তহশিলদার মজিবুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কর্মকর্তাকে মোবাইল ফোনে বলেন, যে তার অফিসে হুমায়ুন চৌধুরী এসে থাকে মারধর করেছেন। এ কথা বলে হুমায়ুন চৌধুরীকে তার রুম থেকে বেরকরে দেন। বের হয়ে হুমায়ুন চৌধুরী মোবাইল ফোনে অফিসের সামনে এক দোকানদার হাবিবকে ডাকেন এবং চিৎকার করে বলেন, আপনারা আমাকে বাঁচান।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কবে উপজেলা পরিষদের দেয়াল ভাঙা হয়েছে, তা জানেন না। এক ব্যাক্তির অভিযোগের পরিপেক্ষিতে তাকে রবিবার (২৩জানুয়ারি) ভ’মি অফিসে আসার জন্য বলা হয়েছিল।

কিন্ত তিনি ওই দিন রাতের বেলায়ই অফিসে আসার কারণ কী। তিনি দাবি করেন, তিনি ঘটনার খবর পাওয়ার পর অফিসে গিয়ে হুমায়ুন চৌধুরীর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি। তবে সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে রবিবার (২৩ জানুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিধি অনুযায়ী ভূমি সহকারী কর্মকর্তা মজিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com