বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়-ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ বিশ্ব কুষ্ঠ দিবস-২০২২ পালিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. দুলালের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র টেকনিক্যাল টেকনোলজিষ্ট পরেশ দেবনাথ, কমলগঞ্জ হীড বাংলাদেশের ধীজেন্দ্র চ্যাটার্জী ,স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবী,সহ.স্বা.পরিদর্শক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ।
ডা.মাহবুবুল আলম জানান, হাতে কিংবা পায়ে ব্যাথাহীন ঘা, চামড়ায় চুলকানী বিহীন হালকা বাদামী অথবা লালচে দাগ এবং চামড়া মোটা হয়ে যাওয়া ও গুটি গুটি হওয়া কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে ভয় না করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসায় কুষ্ঠরোগ চিরদিনের জন্য নির্মুল হয়।
এর আগে জনসচেতনতায় একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়ক প্রদক্ষিন শেষে সভাস্থলে মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com