শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কুলিয়ারচরে স্থগিত ইউপি নির্বাচনে নৌকার বিজয়

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে স্থগিত ইউপি নির্বাচনে নৌকার বিজয়

৬ষ্ট ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আলাল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত জয়লাভ করেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় কুলিয়ারচর উপজেলা কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ।

এতে নৌকা প্রতীক নিয়ে আলহাজ আলাল উদ্দিন ৮৪২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে ৬৪২৪ ভোট পেয়েছেন। ২,০০৩ ভোট বেশি পেয়ে তিনি জয় লাভ করেন। এছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে আদিলুজ্জামান খাঁন পেয়েছেন ৪১৪ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মোঃ ইসমাইল খাঁন পেয়েছেন ৯২৪ ভোট। মোঃ জসীম উদ্দিন খাঁন আনারস প্রতীকে পেয়েছে ৬৭ ভোট। মোঃ রুবেল মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট। মোঃ সৌরভ আহম্মেদ চশমা প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট। বেনজীর আহাম্মেদ টেবিল প্যান প্রতীকে পেয়েছেন ১০১ ভোট।

উল্লেখ্য, এর আগে ৩য় ধাপে ব্যালটে অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার ৫ ইউপিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com