শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদরের যশোদল কাটাখালী এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন (৫১), পিতা-আনোয়ার হোসেন, সাং-কাটাখালী, ইউপি-যশোদল, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৪০ বোতল ফেন্সিডিল ’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের লে: কমান্ডার এম শোভন খান (বিএন) জানিয়েছেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানিয়েছেন, আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।