রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় চাচীকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চাচীকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাচীকে ফজিলাতুন্নেছাসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে প্রধান আসামী করে তার ছোট ভাই বোরহান উদ্দিন ও চাচাত ভাই রাসেলসহ ১৬জনকে আসামী করা হয়েছে। ঘটনার চারদিন পর আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আহত ফজিলাতুন্নেছার স্বামী আবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ওই মামলা দায়ের করা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে ও বর্তমানে চেয়ারম্যান মো. কামাল উদ্দীনের পরিবারের সঙ্গে একই বাড়ীর তার চাচা আবুল হোসেনের দীর্ঘ দিন ধরে জমি-জমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কামাল উদ্দীনের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আবুল হোসেনের বাড়ির উঠানে যান। সেখানে গিয়ে আবুল হোসেন কে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা।

এ সময় আবুল হোসেনের স্ত্রী ফজিলাতুন্নেছা এর প্রতিবাদ করলে কামাল উদ্দীন ক্ষীপ্ত হয়ে চাচী ফজিলাতুন্নেছাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে স্বামী আবুল হোসেন, ছেলে আরিফুল ইসলাম রাজন ও মেয়ে শামীমা নাসরিন এগিয়ে গেলে কামাল উদ্দীনের সঙ্গে থাকা রাসেল ও রাবিয়া খাতুনসহ কয়েকজন তাদের লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে। মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, এছাড়াও হামলাকারীরা আবুল হোসেনের বসত ঘরের দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরের ভিতরে ঢুকে সুকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ দুই লাখ টাকাসহ দুই ভরি ওজনের দুইটি সোনার চেইন লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা চলে যায়। পরে তাদের উদ্বার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মুঠো ফোনে বলেন, আমার চাচাত ভাই রাসেলদের সঙ্গে জমিজমা নিয়ে চাচা আবুল হোসেনের বিরোধ চলছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছু মারামারির ঘটনা ঘটেছে। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। তবুও মামলায় আমাকে প্রধান আসামী করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফাতারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com