মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১০০ জন নারীকে মাতৃত্বকালীণ ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া এ ভাতা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, জনপ্রতি নারীরা ৪৮০০ টাকা করে ভাতা পেয়েছেন।