বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

দাবী আদায়ে রাস্তায় নওগাঁর ইঞ্জিনিয়ার সংগঠন আইইবি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
দাবী আদায়ে রাস্তায় নওগাঁর ইঞ্জিনিয়ার সংগঠন আইইবি

নওগাঁয় এডিপিভূক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে বাতিল চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), নওগাঁ উপকেন্দ্র।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কাজী মোড়ে আইইবি নওগাঁ উপকেন্দ্রের কার্যালয়ের সামনে নওগাঁর প্রধান সড়কের পাশে ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইইবি নওগাঁ উপকেন্দ্রের সাধারন সম্পাদক ও নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদের নেতৃতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেসকো, পিজিসিবি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২, বিটিসিএল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল প্রকৌশলীসহ নওগাঁর সকল প্রকৌশল বিভাগে কর্মরত দপ্তর প্রধানসহ শতাধিক প্রকৌশলীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন গত ১৮/০১/২০২২ খ্রিঃ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ নিশ্চিতকরণ হবে মর্মে প্রজ্ঞাপন জারি হয়। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনটি প্রকৌশলীদের মাঝে কর্মস্পৃহা হারিয়ে ফেলবে, এটি তাদেরকে হেয় প্রতিপন্ন করা স্বরূপ।

যিনি যে বিষয়ের উপর বিশেষজ্ঞ তিনি সে বিষয়েই তার কর্মদক্ষতার পরিচয় দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কাউকে দেখাশোনার দায়িত্ব দিলে এটা অপমানজনক।

এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জেলা প্রশাসকদের সাথে প্রকৌশলীদের দ্বন্দ¦ তৈরী হবে ফলশ্রুতিতে উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্থ হবে। করোনা মহামারির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার ফলে মেট্রোরেল, পদ¥া সেতু, কর্ণফুলী ট্যানেল, বড় বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের পথে।

অনতিবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল না হলে আইইবির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রকৌশলীরা কর্মক্ষেত্রে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com