বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

খাগড়াছড়িতে অসহায়-দুস্থদের আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে অসহায়-দুস্থদের আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ

পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সজাগ থাকার আহবান
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়–মেজর মো: রিয়াদুল ইসলাম

শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাশে সেনাবাহিনী কাজ করছে উল্লেখ করে ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো: রিয়াদুল ইসলাম বলেছেন, পাহাড়ের শান্তিপূর্ণ অবস্থান ও স্থিতিশীলতা বজায় রাখতে নীরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ পেশাজীবি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাহাড়ের সকল জাতি গোষ্ঠির সৌহাদ্যপূর্ণ সহাবস্থান,ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে কাজ করতে হবে সকলকে। পার্বত্যবাসীর শান্তি যাতে ষড়ন্ত্রকারীরা নষ্ট করতে না সে বিষয়ে বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সকলকে সজাগ থাকতে আহবান জানান তিনি। একই সাথে পাহাড়ি-বাঙ্গালী জাতি ভেদ ভুলে ঐক্যবদ্ধ হয় সকলকে পাহাড়ে স্থায়ী শান্তির পথ সুগমে এক হয়ে পথচলার অনুরোধ জানান তিনি।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (অধিনায়ক) লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি অসহায় দরিদ্র পরিবারের চিকিৎসা,লেখা-পড়াসহ বিভিন্ন কাজের জন্য আর্থিক সহায়তা তুলে দেন। পরে শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সেবা প্রদান,শীতবস্ত্র প্রদান এবং যেকোন সমস্যা সমাধানে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের মেজর শামীম রহমান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাকিব সালমান,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারন সম্পাদক সৈকত দেওয়ান,সাবেক সভাপতি নুরুল আজম,সাংবাদিক এইচএম প্রফুল্ল,রিপন সরকার,মংসাপ্রু মারমা,দুলাল হোসেন,রূপায়ন তালুকদার,আল-মামুন,নুরুচ্ছাফা মানিক,শংকর চৌধুরী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com