মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় পৌরসভা থেকে প্রধান অতিথিকে ফুলের তুরা ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।