শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না পেয়ে মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পরে তারা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে নিহত মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ছোট ভাই দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর শুক্রবার রাত ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়।

খবর পেয়ে সেদেশের পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবারের লোকজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com