রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া (মুন্সিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাহফুজুল হুদা নোমান নামের একজনকে ছুরা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরপাড়া গ্রামের মাহফুজুল হুদা নোমান গংদের সঙ্গে একই বাড়ির আহম্মেদ আমীন হিমেলদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। নোমানের দখলে থাকা জমিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিল নোমান। এ নিয়ে একাধিকবার গ্রামীন শালিস দরবার হয়েছে। কিন্তু কোন আপোষ হয়নি। এর জেরে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহম্মেদ আমীন হিমেল দেড়শতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে একটি ভেকু ও দেশীয় অস্ত্রাদিসহ নোমানের নির্মানাধীন স্থাপনায় যায়। সেখানে গিয়ে ভেকু দিয়ে নির্মাণাধীন স্থাপনাটি ভাংচুর করে। এ সময় বাঁধা দিতে গেলে মাহফুজুল হুদা নোমানকে হাত-পা বেঁধে ছুরা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়াও এ সময় অ্যাডভোকেট জসিমুল হুদা মিন্টুর একটি পাকা ঘরের দরজা, জানালাসহ ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা। একপর্যায়ে ঘরের দরজা, জানালা ও গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহত নোমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে আহত নোমান মিয়া বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে একটি পাকা স্থাপনা নির্মাণ করছিলাম। এ সময় প্রতিপক্ষের হিমেল দেড়শতাধিক ভাড়াটে গুন্ডা নিয়ে একটি ভেকু মেশিন দিয়ে আমার স্থাপনাটি ভাংচুর করে। এ সময় বাঁধা দিতে গিলে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হিমেলের ভাড়াটে গুন্ডারা।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত হিমেলের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার চাচা গাজিউল হক বলেন, হিমেলদের জায়গায় নোমান একটি পাকা স্থাপনা নির্মাণ করছিল। এতে বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অ্যাডভোকেট জসিমুল হুদা মিন্টু বলেন, জমিজমা নিয়ে নোমান ও হিমেলদের মধ্যে বিরোধ চলছে। আমার সাথে কোন বিরোধ নেই। অথচ আমার বাড়িঘর ভাংচুর করেছে হিমেলের ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় আমার ঘর থেকে তিন লক্ষাধিক টাকা আসবাবপত্র লুট করে নিয়ে গেছে তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com