শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নওগাঁর সাপাহার সীমান্তে বুকে অস্ত্র ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার সীমান্তে বুকে অস্ত্র ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা
নওগাঁর সাপাহার সীমান্তে এক বিজিবি সদস্য তার নিজের নিকট থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছে। আত্মত্যাকারী বিজিবি সদস্য ১৬ বিজিবি ব্যাটালিয়নের সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পে কর্মরত সিপাহী তানভীর (২৬) বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই সিপাহী সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের নিকট থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে আত্মহত্যার চেষ্টা করে।  সকাল ৭টার দিকে বিজিবির অন্যান্য সদ্যস্যরা আহত অবস্থায় তানভীরকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। কিছু দুর যাবার পর রাস্তায় বিজিবি সদস্য তানভীরের অবস্থা আশংকাজনক হলে পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি সদস্যগণ পুনরায় তাকে সাপাহার হাসপাতালে ফেরত নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে দেখে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে স্থানীয় থানায় জানানো হলে পুলিশ হাপাতাল চত্ত্বরে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
ঘটনার বিষয়ে নওগাঁ ১৬বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আসাদ এর সাথে কথা বললে বিষয়টি তাদের অভ্যান্তরিন বিষয় বলে জানান।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর সাথে কথা হলে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে কি কারনে ওই বিজিবি সদস্যের আত্মহত্যার ঘটনা সংঘঠিত হয়েছে তার প্রকৃত রহস্য জানা যায়নি।
অত্মত্যাকারী বিজিবির সিপাহী তানভীর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com