কিশোরগঞ্জে যুব ও তরুনদের জন্য নাগরিক শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
৪,৫ মার্চ শুক্র ও শনিবার সারাদিনব্যাপী এই কর্মশালাটি ভিবিডি কিশোরগঞ্জ এর আয়োজনে পপি পার্ট সেন্টারে ৩০ জন তরুন ভলান্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হয়।
তরুনদের ক্ষমতায়ন ও যুব সমাজকে সুনাগরিক করে গড়ে তুলা ছিলো অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য, এসময় সামাজিক সমস্যা নিরসনে এসডিজির লক্ষ্য তথা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে কয়েকটি প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এসময় পরিবেশ পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ রোধ ও সমাজে নারীদের অধিকার নিশ্চিত করা, মাদক বিরোধী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালাটিতে সাইদ ইসলাম ও ফাহমিদা ইসলাম ঈশা বক্তব্য রাখেন, এসময় বক্তারা যুব নেতৃত্ব ,সুনাগরিক হয়ে নিজেদের দেশের জন্য শহরের জন্য কাজ করার ব্যাপারে সবাইকে উৎসাহ প্রদান করে ।
এসডিজি কর্মী মোজাহিদুল ইসলাম, েজাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে সরকারের পাশাপাশি তরুনদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় শহরের ভলান্টিয়ারদের মধ্যে কিশোর শাওন, মোজাহিদুল ইসলাম, আফসানা নৌরিন ছোঁয়া, উমর নাসিফ, মেহজাবিন মৃত্তিকা, প্রান্ত কুমার রায়, মাহফুজা খানম তৃষা, সাইফুল্লাহ নাবিন, কৃষাণ কুমার, মীম সাহা, সাদিয়া জামান, তন্বী তাহমিনা, মিরাজ নাসিম, মাসিহ উল্লাহ খান রিয়াদ, রিয়াদ হোসাইন, রাহুল রায়, নাইম আহমেদ, শাহাদাত হোসাইন, কানিজ বিনতে তামান্না, সীমান্ত সাহা, মেহদী হাসান অভি প্রমুখ উপস্থিত ছিলেন।