শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

শেন ওয়ার্নের রুমে প্রচুর রক্ত দেখেছে থাই পুলিশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
শেন ওয়ার্নের রুমে প্রচুর রক্ত দেখেছে থাই পুলিশ

ক্রিকেটবিশ্বকে হতভম্ব করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ২২ গজ কাঁপানো এই ঘূর্ণিজাদুকর হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হলেও এখনও যথার্থ কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও কোহ সামুইয়ের স্থানীয় পুলিশ প্রধান ইউত্থানা সিরিসোমবাত বলেছেন, ‘যদিও হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে, তবে আমি এখনও নিশ্চিত নই। এই সিদ্ধান্ত চিকিৎসকদের মতামতের ওপর নির্ভর করছে। ’

সেখানকার রাজ্যের পুলিশ কমান্ডার সাতিত পোপিনিত জানিয়েছেন, ওয়ার্নের রুমে রক্ত দেখা গিয়েছিল। অবশ্য এখানে অন্যকিছু সন্দেহের বিষয় নেই বলেও জানিয়েছেন এই পুলিশ কমান্ডার। তারা ধারণা করছেন, সিপিআর দেওয়ার সময় কাশি দিতে গিয়ে ওয়ার্নের মুখ দিয়ে পানির মতো কিছু বের হয়েছে। এ ছাড়াও রক্ত বেরিয়েছিল।

অস্ট্রেলিয়ার স্কাইনিউজে দেওয়া এক বক্তব্যে সাতিতি পোপিনিত বলেন, ‘আমরা ওয়ার্নের রুমে ভালো পরিমাণ রক্ত দেখতে পেয়েছি। সম্ভবত, যখন সিপিআর দেওয়া হচ্ছিল তখন ওয়ার্নের মুখ দিয়ে তরল শ্লাষ্মা এবং একইসঙ্গে রক্তও বের হয়েছিল। ’

ময়নাতদন্ত করে ওয়ার্নের মৃতদেহ অস্ট্রেলিয়ায় দ্রুতই পাঠানোর ব্যবস্থা করবে থাই পুলিশ। এরপর অস্ট্রেলিয়ায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com