রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে  সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূর-এ আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আবুল্লাহ আল- মামুন, মৎস্যকর্মকর্তা মো. কাউসার মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক মিয়া প্রমুখ। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com