সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বিসিবি

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর সাকিব করবেন কিনা এনিয়ে জল কম ঘোলা হয়নি।

এবার সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই সভাতেই সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, বিদেশ যাওয়ার আগে সাকিব বলে গিয়েছিল মানসিকভাবে সে অবসাদগ্রস্ত। শারীরিকভাবেও খুব ভালো অবস্থায়। আমি ওকে বলেছিলাম, কয়েকটি দিন চিন্তা করে দেখ। দুই দিন সময় নাও। যেহেতু দুই দিন পেরিয়ে গেছে, আমি আজ  ওকে কল দেই। সে এখনো বলছে যে শারীরিক ও মানসিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফরেই আর যেতে চাইছে না সে। ’

তিনি আরও বলেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলাম। ওখানে আমাদের আরো অনেকেই ছিলেন। সাকিবের কথা ভেবে আমরা ঠিক করেছি ওকে বিশ্রাম দেওয়া দরকার। তাই ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ওকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি সাকিবকেও জানিয়ে দেওয়া হয়েছে। ’

এই বিশ্রামের আওতায় একই সময়ে অনুষ্ঠেয় ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) পড়বে কিনা, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো জবাব দেননি জালাল। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে  মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। ’

এদিকে জালাল আরও জানান, সাকিব আগামীকাল রাতে দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সেখানে সাকিবের কাছে বিসিবি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com